বাড়ছে করোনা, প্রচারে মানতে হবে বিধিনিষেধ, কমিশনকে কড়া হওয়ার নির্দেশ আদালতের

Updated : Apr 14, 2021 10:51
|
Editorji News Desk

রাজনৈতিক জনসভায় করোনাবিধি মানতে পদক্ষেপ করতে হবে কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, যে কোনও জমায়েতে সবাইকে মাস্ক পরতেই হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব। এইসব করোনা বিধি মানা হচ্ছে কিনা তা নজর রাখতে হবে নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলাশাসকদের। প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ করতে হবে প্রশাসনকে।এছাড়াও যা যা প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা দরকার, তা করতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।
কমিশন কী কী পদক্ষেপ করল, ১৯ এপ্রিলের মধ্যে তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Covid normsHCBJPTMC

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার