শনিবার থেকেই ফের কোভ্যাকসিনের প্রথম টিকা দেওয়া শুরু হবে কলকাতায়। আপাতত ষাটোর্ধ্ব ব্যক্তিরাই প্রথম ডোজ পাবেন। শনিবার থেকে কলকাতা পুরসভার টিকাকেন্দ্রে মিলবে কোভ্যাকসিন। সেখানে গিয়ে নাম নথিভুক্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিতে পারবেন টিকা।পুরসভা সূত্রে খবর, শনিবার থেকে পুনরায় পুরসভার ৩৯টি টিকাকেন্দ্র থেকে কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু হবে।