করোনা আতঙ্কে নিঃসঙ্গ দিঘা,মন্দারমণি,তাজপুর, হোটেল মালিকদের মাথায় হাত

Updated : Apr 27, 2021 16:54
|
Editorji News Desk

এক করোনায় বদলে গেছে সব ছবি। সমুদ্রের তীব্র গর্জন আছে, আছে ঝাউবনের মৃদুমন্দ বাতাস, আছে নারিকেল সারির হাওয়া মাথা দোলানো। প্রকৃতি নিজেকে সাজিয়ে রাখলেও তার তারিফ করবে কে? পর্যটকদের অভাবে একরাশ শূন্য়তা নিয়েই দিন কাটাচ্ছে দিঘা,মন্দিরমণি, শঙ্করপুর। করোনা আতঙ্কে ফাঁকা হোটেল। একমাসের ওপর কোনও বুকিং নেই। বিচের ধারে যাদের দোকান তাদের অবস্থাও বড়ই করুন। পর্যটকের অভাবে বিকিকিনিও বন্ধ। রুটিরুজিতে টান পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর। পর্যটকের কোলাহলের বদলে সমুদ্র পাড়ে এখন করোনা সতর্কতার মাইকিং, আতঙ্ক আর জীবন জীবিকার অনিশ্চয়তা।

TouristDIGHACorona

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার