বুধবার ভারতীয় সময় ভোর সাড়ে ছটায় কোপার সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কলম্বিয়া। খেলা হবে ব্রাসিলিয়ায় কিংবদন্তি গ্যারিঞ্চার নামঙ্কিত স্টেডিয়ামে। কোপায় টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কলম্বিয়া তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। বুধবার আর্জেন্টিনাকে সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ানো রোমেরোকে ছাড়াই খেলতে হতে পারে। কারন তার চোট এখনও সারেনি। আর্জেন্টিনা তারকা মেসির সামনে ব্যক্তিগত রেকর্ড গডার সুযোগ থাকছে কলম্বিয়া ম্যাচে।দেশের জার্সিতে ফুটবল সম্রাট পেলের মোট গোলের সংখ্যা ৭৭।ইকুয়েডরের বিরুদ্ধে মেসি করেছেন তাঁর ৭৬ তম গোল।কলম্বিয়ার বিরুদ্ধে আর একটি গোল করলেই মেসি ধরে ফেলবেন পেলেকে।পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কলম্বিয়াও