করোনায় কড়া পদক্ষেপ গ্রহনের নির্দেশ কমিশনের। করোনার বেলাগাম সংক্রমণে বেসামাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। এই পরিস্থিতিতেই ‘কোভিড বিধি মানতে কড়া নির্দেশিকা জারি করার নির্দেশ দিল কমিশন। রাজ্যের মুখ্যসচিব, ডিজি, কলকাতার সিপিকে নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কোভিড বিধি ভঙ্গ করলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকের পরেই রাজ্য প্রশাসনকে এই নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার