ফিফা ক্রমতালিকায় ফুটবল বিশ্বের এক নম্বর দেশ এখন বেলজিয়াম। তাদের সামনে কার্যত উড়ে গেল রাশিয়া। হারতে হল ৩-০ গোলে। লুকাকুর জোড়া গোল অনায়াসে জয় এনে দিল বেলজিয়ামকে।
গোল করে ক্যামেরার সামনে এসে ডেনমার্ক তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের উদ্দেশে লুকাকুর চিৎকার, "ক্রিস, তোমায় ভালবাসি।" লুকাকু ছাড়াও গোল করেছেন থমাস মুনিয়ের।
১০ মিনিটের মাথায় প্রথম গোল করেন লুকাকু। তার পরেই ইন্টার মিলানের সতীর্থের উদ্দেশে চিৎকার করে ভালবাসার বার্তা দেন তিনি। আরও একবার প্রমাণ হল, জীবনের মতো ফুটবলও কখনও থেমে থাকে না।