বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী ম্যাচে চিলি-আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াই দেখল বিশ্ব। ৯০ মিনিটের খেলায় দুপক্ষই একটি করে গোল করায় ম্যাচ অমীমাংসিত।খেলার ২৪ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করেন মেসি।দ্বিতীয় অর্ধের ঠিক নয় মিনিট আগে চিলির গ্যারি মেডেলের ফ্রিকিক থেকে করা গোলে ম্যাচের সমতা ফেরায় চিলি।প্রথমাধের পর দ্বিতীয়ার্ধে খেলার গতি ছিল অনেকটাই কম। বেশকিছু সহজ গোলের সুযোগ নষ্টও করে আর্জেন্টিনা।লিওনেল, স্কালোনিরা প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে চার ম্যাচে মোট ১০ পয়েন্ট অর্জন করেছে। চার ম্যাচের চারটিতেই জয় নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। অন্যদিকে চিলি রয়েছে ষষ্ঠ স্থানে।