ভোট মিটলে জেলায় করোনার সতর্কতামূলক প্রচার চালানোর নির্দেশ মুখ্যসচিবের

Updated : Apr 12, 2021 15:56
|
Editorji News Desk

২০২০-তে করোনা সংক্রমণের সর্বোচ্চ অবস্থায় হাসপাতালগুলিতে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার থেকেও ২৪ ঘণ্টার মধ্যে ২০ শতাংশ বেশি ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ দেওয়া হল জেলাগুলিকে। সোমবার ভোট হয়ে যাওয়া এমন ১০টি জেলার প্রশাসনিক প্রধানদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি অবাঞ্ছিত ভিড় এড়িয়ে আরটি-পিসিআর পরীক্ষা বাড়ানো, সেফ হোমের সংখ্যা বৃদ্ধি ও মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্স ও ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা করার কথাও বলা হয়েছে বৈঠকে। যে সব জেলায় বিধানসভা ভোট মিটে গিয়েছে সেখানে প্রচুর পরিমাণে করোনার সতর্কতামূলক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

chief secretarycorona campaign

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার