ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি-ত়ৃণমূল সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ কলকাতার চেতলা। বৃহস্পতিবার রাত থেকেই তৃণমূল-বিজেপি দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে।বিজেপির অভিযোগ, সংঘর্ষে আহত হয়েছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। আক্রান্ত সংবাদ মাধ্যমও। একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। প্রতিবাদে চেতলা মোড় অবরোধ করে দুই পক্ষই। গোটা ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ করেছে বিজেপি এবং তৃণমূল— দু’পক্ষই।সকাল থেকেই থমথমে এলাকা