এবার টিকা নিতে পারবেন গর্ভবতীরাও, শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর (ICMR) ডা. বলরাম ভার্গব জানান, কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা হয়েছে গাইডলাইন। এবার থেকে গর্ভবতীদেরও দেওয়া যাবে কোভিড টিকা। তিনি আরও বলেন, 'গর্ভবতী মহিলাদের কোভিড টিকা দেওয়া সম্পূর্ণ সুরক্ষিত এবং তাঁদের উপর কাজও করে টিকা।'
কিন্তু শিশুদের করোনা টিকা দেওয়া যাবে কিনা সেই বিষয়ে এখনও কিছু বলা সম্ভব নয় বলে জানান ডা. বলরাম ভার্গব। তিনি বলেন, 'এই মুহূর্তে বিশ্বের একটি মাত্র দেশ শিশুদের কোভিড টিকা দিচ্ছে। শিশুদের কি টিকার আদৌ প্রয়োজন রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। তবে ২ থেকে ১৮ বছরের শিশুদের উপর কীভাবে কাজ করে কোভিড টিকা তা জানার জন্য একটি সমীক্ষা চালানো হচ্ছে। এই সমীক্ষার রিপোর্ট আসবে সেপ্টেম্বর মাসে।