বেলাগাম করোনায় দেশজুড়ে অক্সিজেনের হাহাকার। অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বহু করোনা রোগীর। এই পরিস্থিতিতেই ব্যক্তিগত প্রয়োজনে অক্সিজন কনসেনট্র্রটরের ওপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশে নামিয়ে আনল।৩০ জুন পর্যন্ত এই নির্দেশ কার্যকরী থাকছে।ব্যক্তিগত প্রয়োজনে অক্সিজেন দরকার পড়লে ই পোর্টাল বা ক্যুরিয়ারেও তা আনাতে পারবেন। করোনায় অক্সিজেনের চরম সঙ্কট মোকাবিলার জন্যেই নয়া পদ্ধতিতে অনুমোদন দিল কেন্দ্র। চাইলে ক্রেতারা মুমূর্ষু মানুষকে অক্সিজন উপহারও দিতে পারবেন নয়া অনুমোদনে।