থামল রক্তপাত, গাজায় যুদ্ধবিরতি, 'জয়' ঘোষণা হামাসের

Updated : May 21, 2021 09:57
|
Editorji News Desk

প্রবল আর্ন্তজাতিক চাপের মুখে অবশেষে সাময়িক ভাবে রক্তক্ষয় বন্ধ হল গাজা ভূখণ্ডে। বৃহস্পতিবার সন্ধেয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইজরায়েল এবং হামাস। শুক্রবার থেকেই কার্যকরী হওয়া শুরু হয়েছে যুদ্ধবিরতি। মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মিশর। এই যুদ্ধবিরতিকে তাদের জয় বলে ঘোষণা করেছে প্যালেস্টাইনের শাসক শক্তি হামাস। যুদ্ধবিরতির পর গাজা শহরে হাজার হাজার মানুষের জমায়েতে হামাসের পলিটিক্যাল ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খালিল-আল-হায়া বলেন, "আমরা ঐতিহাসিক জয় পেয়েছি। ইজরায়েলের আক্রমণে ভেঙে যাওয়া সব বাড়ি ফের তৈরি করে দেওয়া হবে।" গত ১০ মে থেকে শুরু হয় গাজায় ইজরায়েলের বিমানহানা। তাতে নিহত হন ২৩২ জন, আহত ১৯০০। হামাসের দাবি, ১,২০,০০০ মানুষ গৃহহীন হয়েছেন।

GazaHamasceasefire

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির