আইকোর মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে(PARTHA CHATTERJEE) জেরা করতে শিল্প ভবনে গেল সিবিআই(CBI)।আজ বেলা ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল শিল্পমন্ত্রীকে(PARTHA CHATTERJEE)।
সিবিআই দফতরে তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়।এরপর পরেই শিল্প ভবনে যান সিবিআই আধিকারিকরা। আইকোর মামলায় এর আগেও এক বার পার্থকে নোটিস পাঠিয়েছিল সিবিআই।
নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো কমিটির সভাপতি পার্থ(PARTHA CHATTERJEE)। সেই পুজো কমিটিতেই আইকোর সংস্থা থেকে টাকা এসেছিল বলে অভিযোগ ওঠে।
সেই আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল পার্থকে। কিন্তু সেই সময় ব্যক্তিগত কারণ দেখিয়ে সিবিআই দফতরে হাজিরা দেননি শিল্পমন্ত্রী(PARTHA CHATTERJEE)।