মহিলাদের পিরিয়ডস হলে কি ভ্যাকসিন নেওয়া যায় না? স্পষ্ট করল ভারত সরকার

Updated : Apr 25, 2021 15:42
|
Editorji News Desk

পিরিয়ডসের আগে-পরে করোনা ভ্যাকসিন নিলে কি ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায়? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং মানুষের মুখে মুখে ফিরছিল সেরকমই এক সম্ভাবনার কথা। এসব আদতেই গুজব, স্পষ্ট জানিয়ে দিল ভারত সরকার। সম্প্রতি বিভ্রান্তিমূলক একটি পোস্ট ঘুরছিল ইন্টারনেটে, যাতে বলা হয়েছিল পিরিয়ডস হওয়ার আগে-পরের ৫ দিনের মধ্যে মহিলারা যেন করোনা ভ্যাকসিন না নেন। এই তথ্য সম্পূর্ণ নাকচ করে প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে টুইট করে জানানো হয়েছে, পিরিয়ডসের সময় ভ্যাকসিন নেওয়ায় চিকিৎসাগত বারণ নেই। সারা বিশ্বজুড়েই চিকিৎসকেরা, সমাজকর্মীরা এই ভুয়ো তথ্য ছড়ানোর বিরুদ্ধে সরব হয়েছেন। আগামী পয়লা এপ্রিল থেকে ১৮ বছরের ওপর সবার জন্য টিকাকরণ প্রক্রিয়া চালু হচ্ছে দেশে। মহিলাদের পরিয়ডস সংক্রান্ত সঠিক তথ্য তুলে ধরে যত তাড়াতাড়ি সম্ভব টিকা নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করছেন দেশের বহু চিকিৎসক। 

Coronavaccinatedvaccine

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার