করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। বাইপ্যাপের সাহায্যে শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের বেশি। বাড়িতেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্বর ও ব্যথা সামান্য কমেছে মীরা ভট্টাচার্যর। সাপোর্ট ছাড়াই শরীরে অক্সিজেনের মাত্রা সন্তোষজনক। রেডিও ডায়াগনোসিসে জানা গেছে ফুসফুসে বিশেষ কোনও সমস্যা নেই। স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড। বুদ্ধদেব ভট্টাচার্যর অ্যাটেডেন্টও করোনা আক্রান্ত হয়েছেন।