করোনা জয় করে সস্ত্রীক বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য

Updated : Jun 09, 2021 16:29
|
Editorji News Desk

করোনা জয় করে সস্ত্রীক বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিআইটি রোডের মেরিল্যান্ড হাসপাতাল থেকে বুধবার দুপুরে বিশেষ আইসিইউ অ্যাম্বুলেন্সে তাঁকে বাড়ি ফেরানো হয়। হাসপাাতাল থেকে ছাড়ার সিদ্ধান্তের আগে অ্যান্টিবডি পরীক্ষা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সেই রিপোর্ট সন্তোষজনক হওয়ায় তাঁকে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ২৫ এপ্রিল করোনা আক্রান্ত হন মুখ্যমন্ত্রী।চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য ও স্ত্রীর মীরা ভট্টাচার্যের শরীরে স্বাভাবিক অ্যান্টিবডি তৈরি হয়েছে। যদিও তাঁদের এখন চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে।  ফিজিওথেরাপি হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দু'জনেই ভালো আছেন। স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন এমনটাই জানিয়েছেন চিকিতসকরা।

MIRA BHATTACHARIYABuddhadeb BhattacharjeeReturns

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার