করোনা আবহে যাবতীয় বিতর্ক পেরিয়ে বোধন হল কোপা আমেরিকার। প্রথম ম্যাচেই দেখা গেল সাম্বা ম্যাজিক। ৩-০ গোলে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিল ব্রাজিল। ২৩ মিনিটে প্রথম গোল। নেইমারের বিষাক্ত কর্নার কিক গিয়েছিল রিচার্লিসনের কাছে। তাঁর ফ্লিক ধরে বল গোলে ঢুকিয়ে দেন ডিফেন্ডার মারকুইনোজ। ৬১ মিনিটে আবার গোল সেলেকাওদের। বক্সের মধ্যে ড্যানিলোকে ঠেলে দেন ভেনেজুয়েলার কুমনা। পেনাল্টি থেকে হিমশীতল মানসিকতায় গোল করে যান নেইমার। ৮৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান গ্যাব্রিয়েল