কোপা আমেরিকায় অব্যাহত সাম্বা ম্যাজিক। দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল। দু'ম্যাচে ৭ গোল করে ফেললেন নেইমাররা। সঙ্গে জোগো বোনিতোর পুরনো ছন্দ। প্রথমার্ধে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো। ১২ মিনিটের মাথায় গোল করেন তিনি। প্রথমার্ধে আর গোল না হলেও অপ্রতিরোধ্য দাপটে ফুটবল খেলে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে তা যেন আরও ভয়ঙ্কর। মাঠ জুড়ে পাসের ফুলঝুরি। ৬৮ মিনিটের মাথায় ফ্রেডের পাস থেকে গোল করেন নেইমার। ৮৯ মিনিটে রিচার্লিসনের পাস থেকে ব্যবধান বাড়ান এভারটন রিবেইরো। কিছুক্ষণের মধ্যে স্কোরশিটে নাম তোলেন রিচার্লিসনও। অতিরিক্ত সময় গোল করেন তিনি।