করোনা পরিস্থিতির জেরে ফের বাতিল ব্রিটেন প্রধানমন্ত্রীর ভারত সফর

Updated : Apr 19, 2021 18:36
|
Editorji News Desk

ফের ভারত সফর বাতিল করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা পরিস্থিতির জেরেই সফর বাতিল বলে সোমবার একটি বিবৃতি দিয়ে ব্রিটেনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, "বর্তমান করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী সপ্তাহে ভারতে যেতে পারবেন না।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত-ব্রিটেন কূটনৈতিক, বাণিজ্যিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনার পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষার বিষয়টিও তাঁর সফরের অন্যতম উদ্দেশ্যে ছিল। এর আগে ব্রিটেনে করোনা সংক্রমণ বাড়তে থাকায় জানুয়ারি মাসে ভারত সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী।

COVID-19Boris Johnson

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির