বুধবার গভীর রাতে নিউটাউনের সুখবৃষ্টি আবাসন থেকে উদ্ধার হল পঞ্জাবের দুই গ্যাংস্টারের দেহ। বৃহস্পতিবারই দেহের ময়নাতদন্ত হবে। এখনও বি-১৫৩ নম্বর টাওয়ার ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে ওই আবাসনে ঢোকা-বেরোনোয় বিধিনিষেধ জারি হয়েছে। সুখবৃষ্টি আবাসনেই পাঁচতলার একটি ফ্ল্যাটে লুকিয়ে থাকা দুই দুষ্কৃতীকে ধরতে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। নজিরবিহীন এনকাউন্টারে পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং যশপ্রীত সিং খাড়ারের মৃত্যু হয়।