উত্তরপ্রদেশে মাটির তলা থেকে উদ্ধার একের পর এক গেরুয়া কাপড়ে মোড়া মৃতদেহ

Updated : May 13, 2021 12:05
|
Editorji News Desk

উত্তরপ্রদেশ, বিহারে গঙ্গায় লাশ ভেসে যাওয়ার ঘটনায় বিগত কয়েকদিন ধরে উত্তাল দেশ। এ বার একাধিক লাশের খোঁজ মিলল নদীর তীরে। এ বারেও ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের উন্নাও জেলায় গঙ্গার ধারে বালির নীচে পাওয়া গেল দেহ। নদীর ধারে এ রকম দু’টি জায়গা থেকে বেশ কয়েকটি দেহ উদ্ধার হয়েছে। এগুলি কোভিড আক্রান্তদের দেহ কি না সে ব্যাপারে প্রশাসনের তরফে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বালির নীচে পুঁতে রাখা অধিকাংশ দেহ গেরুয়া কাপড়ে মোড়া।  উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেছেন, ‘‘কিছু লোক দেহ না পুড়িয়ে নদীর ধারে বালিতে পুঁতে দেন। দেহ উদ্ধারের খবর পেয়ে আমি অফিসারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তাঁদের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে বলছি।’’

Unnao

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার