নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচন পরবর্তী সন্ত্রাস৷ আরামবাগে বিজেপির অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের অভিযোগ, ফলপ্রকাশের পরেই তাঁদের অফিসে চড়াও হন একদল তৃণমূল সমর্থক। প্রথমে অফিসে ভাঙচুর করা হয়।তারপর পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন তাঁরা।এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল। সিউড়ী ২নম্বর এলাকার পুরন্দরপুরে বিজেপির এক কর্মীর বাড়িঘর লুট হয়ে গিয়েছে বলে অভিযোগ।,ধান চাষ করার ট্রাক্টর আগুন ধরিয়ে দিয়েছেন তৃণমূল কর্মীরা, দাবি বিজেপির।