আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বা বিমল গুরুং গোষ্ঠীর সঙ্গে জোট করছেন না বলে সাফ জানিয়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং। সেই সঙ্গে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে দলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তিনি। কালিম্পংয়ে দলের প্রার্থী রুদেন লেপচা, দার্জিলিংয়ে রাজ পোখরাল এবং কার্শিয়াংয়ে শেরিং লামা দাহালের নাম ঘোষণা করেন। প্রসঙ্গত, এই তিনটি আসন বাদ দিয়ে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।