West Bengal Election: বিনয়ের পাল্টা পাহাড়ের ৩ আসনে প্রার্থী ঘোষণা বিমল গুরুংয়ের

Updated : Mar 23, 2021 22:15
|
Editorji News Desk

নির্বাচনী উত্তাপ বাড়ছে পাহাড়ে। কয়েকদিন আগেই পাহাড়ের তিনটি বিধানসভা আসন দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে প্রার্থী ঘোষণা করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং। কারও সঙ্গে জোট করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি। আর মঙ্গলবার তাঁর পাল্টা ওই তিন আসনে প্রার্থী ঘোষণা করলেন বিমল গুরুং। দার্জিলিংয়ে তাঁর দলের প্রার্থী পিটি ওলা, কার্শিয়াংয়ে নরবু লামা ও কালিম্পংয়ে রাম ভুজেল। এই ৩টি কেন্দ্রে তাঁর প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী বিমল গুরুং। প্রার্থী ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমরা জেতার জন্য লড়ছি। পিছনে কে রয়েছে তা দেখতে চাই না। ভালো করে খেলার চেষ্টা করছি।"

প্রসঙ্গত, পাহাড়ের এই তিনটি আসন বাদ দিয়ে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Bimal Gurung

Recommended For You

editorji | খেলা

Naihati Bypoll 2024: নৈহাটির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী, সনৎকে সরাসরি সমর্থন তিন প্রধানের কর্তাদের

editorji | ইলেকশন

Maniktala Bypoll: মানিকতলা উপনির্বাচনে প্রার্থী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি, নবান্নের বৈঠকে সিদ্ধান্ত

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Loksabha Election 2024: দেশে মহিলা ভোটারদের অনুপাত বাড়ছে, সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Priyadarshini Hakim: রাজ্যরাজনীতিতে জল্পনা,ভগবানগোলা থেকে উপনির্বাচন লড়তে পারেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Gosaipur Accident: যাত্রীবাহী বাসে ধাক্কা গাড়ির, গোসাইপুরের দুর্ঘটনায় মৃত ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক