ছাত্র সংঘর্ষের জেরে উত্তপ্ত ভবানীপুর এলাকা। দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত ভবানীপুর থানার অতিরিক্ত ওসি। তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে।
শনিবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ইটের ঘায়ে আহত হন রাজীব সাহু নামে ওই পুলিশ আধিকারিক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাজীবের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল
। তাঁর চিকিৎসা চলছে।শনিবার সন্ধ্যায় ভবানীপুর থানার সামনে দু’পক্ষের মধ্যে ইট, পাটকেল ছোড়া শুরু হয়।
উড়ে আসে কাচের বোতল। সেই ইটের ঘায়ে আহত হন অতিরিক্ত ওসি। তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। তাঁর মাথায় ৯টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।