Ukraine Crisis: কিভে বোমাবর্ষণে মৃত্যু ৪ জনের, দাবি ইউক্রেনের এমার্জেন্সি সার্ভিসের

Updated : Mar 21, 2022 12:10
|
Editorji News Desk

রাজধানী কিভের (Kyiv) কাছেই বোমাবর্ষণে মৃত্যু চার জনের। রবিবার ঘটনাটি ঘটেছে বলে দাবি ইউক্রেন এমার্জেন্সি সার্ভিসের (Emergency Service)। জানা গিয়েছে, একটি শপিং সেন্টারের সামনে বিকট বিষ্ফোরণের (Russia Ukraine War) শব্দ শোনা গিয়েছে। পার্কিংয়ে রাখা কিছু গাড়িতেও আগুন জ্বলতে দেখা গিয়েছে।

কিভের মেয়র ও প্রাক্তন বিশ্বসেরা বক্সার ভিতালি ক্লিৎসকো জানান, রবিবার জনবহুল জেলা পোড়িলেও কিছু বাড়ি বোমার আঘাতে বিধ্বস্ত হয়ে গিয়েছে।

আরও পড়ুন:  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা, পোলান্ড সফরে যেতে পারেন জো বাইডেন

এই নিয়ে টানা চার সপ্তাহ ধরে কিভে আক্রমণ করছে রুশ সেনা। রাজধানী কিভকে দখল করতেই এই পরিকল্পনা সাজাচ্ছে রাশিয়া। যুদ্ধের আগে কিভের জনসংখ্যা ছিল ৩০ লাখ।

Russia Ukraine WarKyivUkraine crisisUkraine Russia War

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির