Nobel Prize in Quantum Physics: কোয়ান্টাম গবেষণায় নয়া দিশা, হ্যাকারমুক্ত টেলি যোগাযোগে নোবেল প্রাপ্তি

Updated : Oct 11, 2022 18:25
|
Editorji News Desk

কোয়ান্টাম গবেষণার জন্য নোবেল পেলেন তিন দেশের পদার্থ বিজ্ঞানীরা। তাঁরা হলেন যথাক্রমে আমেরিকার জন এফ ক্লজার, ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট এবং অস্ট্রিয়ার অ্যান্টন জিলিঙ্গার। পাশাপাশি, হ্যাকারমুক্ত টেলি যোগাযোগ এবং ৫জি অপেক্ষা বহুগুণ দ্রুত ইন্টারনেট ব্যবস্থার পথ দেখালেন এই তিন বিজ্ঞানী। মঙ্গলবার নোবেলের জন্য রয়্যাল সুইডিশ আকাদেমি এই তিন পদার্থ বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে। 

মোবাইল ফোনের সূচনালগ্ন থেকেই হ্যাকার সমস্যার সূত্রপাত। মোবাইল ওটিপির মাধ্যমে ব্যাঙ্কের তথ্য লোপাট থেকে ফোনে আড়ি পাতা। বহু সময় এক দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বহু তথ্য অন্য দেশের হাতে চলে যাওয়ার খবরও পাওয়া যায়। এবার সেই সমস্ত ঝঞ্ঝাট থেকে পাকাপাকিভাবে মুক্তি মিলতে পারে বলেই খবর। পাশাপাশি, দ্রুত গতির ইন্টারনেট পরিষেবায় ভূপৃষ্ঠ থেকে মহাকাশে যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করবে বলেই মত বিজ্ঞানীদের।

আরও পড়ুন- Kidnap Case: বর্ণবিদ্বেষের জের! ৮ মাসের শিশু সহ চার ভারতীয় অপহরণ ক্যালিফোর্নিয়ায় 

Nobel Prize 2022Quantum PhysicsPhysicsTelecom

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির