কম দামে দুর্দান্ত একটি 4G ফিচারফোন লঞ্চ করল রিলায়েন্স জিও। বুধবার থেকেই ফোনটি বিক্রি শুরু হবে। দাম রাখা হয়েছে ২৫৯৯ টাকা। রিলায়েন্স ডিজিট্যাল, জিও মার্ট এবং অ্য়ামাজন থেকে ফোনটি কিনতে পারবেন ক্রেতারা।
নতুন এই 4G ফিচার ফোনটি KaiOS এর মাধ্যমে চলবে। কীপ্যাড ফোন হলেও Youtube, Facebook, Whatsapp এবং Google ভয়েস অ্য়াসিস্ট্যান্টের সুবিধা দেওয়া হয়েছে। ফোনে রয়েছে ১৮০০ mAh ব্যাটারি। মোট ২৩টি ভাষা সাপোর্ট করবে এই ফোনটি। নতুন ফোনটির নাম দেওয়া হয়েছে JioPhone Prima 4G।
এছাড়াও এই ফোনটিতে UPI ব্যবহার করা যাবে। Jio TV, Jio Saavan এর ব্যবহারও করতে পারবেন ব্যবহারকারীরা। জুলাইমাসে জিও ভারত ফোন লঞ্চ করেছিল রিলায়েন্স। ওই ফোনটির দাম রাখা হয়েছে ৯৯৯টাকা।