শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। ফলে উপার্জনকারী প্রত্যেককেই দিতে হবে IT রিটার্ন। তার জন্য অনেকেই কোনও আইনজীবী বা বিভিন্ন অনলাইন সংস্থার সাহায্য নেন। যার মাধ্যমে IT ফাইল করেন। কিন্তু বর্তমানে অতি সহজেই অনলাইনের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন। জেনে নিন বিস্তারিত।
কীভাবে IT ফাইল করবেন?
প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে লগইন করতে হবে। PAN বা আধার দিয়ে লগইন করা সম্ভব।
এরপর ই-ফাইল অপশন সিলেক্ট করে Income Tax Return নামের অপশনে ক্লিক করুন।
তারপর একটি পেজ ওপেন হবে। জানাতে হবে কোন রেজিমে ইনকাম ট্যাক্স জমা করতে চাইছেন। এবং কোন অর্থবর্ষের জন্য জমা করবেন সেই তথ্যও জানাতে হবে।
এরপর উপার্জিত অর্থ এবং সঞ্চিত অর্থ থেকে প্রাপ্ত সুদের টাকার যাবতীয় হিসেব দিতে হবে।
সব তথ্য দেওয়া হলে Proceed and Validation বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে।
অনলাইনে IT রিটার্ন করার আগে অবশ্যই নিজের কাছে Form 16 এবং 26AS ফর্মদুটি সঙ্গে রাখা জরুরি। কারণ এই দুটি ফর্মেই উপার্জনকারীর যাবতীয় তথ্য উল্লেখ থাকে।