FIFA World Cup 2022: সিদ্ধান্ত বদল, কাতারে হাজার হাজার ক্যান বিয়ারের ভবিষ্যৎ কী? ক্ষতি ৩৮৮ কোটি টাকা

Updated : Nov 27, 2022 18:25
|
Editorji News Desk

কাতারের স্টেডিয়ামে বিয়ার বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ পরিবার। এদিকে ফিফার একটি বড় স্পনসর আসত একটি বিয়ার প্রস্তুতকারক সংস্থা থেকে। বিয়ার বিক্রির সম্ভাবনা নেই দেখেই  বিয়ারের হাজার হাজার ক্যান সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই সংস্থা ৷ এর জেরে আর্থিক ক্ষতি স্বীকার করেছে ফিফাও ৷ 

তবে কী হবে এই হাজার হাজার পরিমাণ বিয়ারের ক্যান?  সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ বিশ্বকাপে জয়ী হবে তাদেরকেই দিয়ে দেওয়া হবে এই হাজার হাজার ক্যান বিয়ার৷ বিশ্বকাপ জয়ী দেশের আনন্দের যাতে ত্রুটি না হয় সেই উদ্দেশ্যেই মজুত রাখা হচ্ছে বিয়ার। 

অন্য দিকে, ক্ষতি সামলাতে ২০২৬ বিশ্বকাপের জন্য সংস্থাটি ফিফাকে চুক্তির থেকে ৪০ মিলিয়ন পাউন্ড কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা ভারতীয় মুদ্রায় ৩৮৭ কোটি ৫০ লাখ টাকার বেশি। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ কাতার। ফুটবল বিশ্বকাপে একাধিক বিধিনিষেধে ছাড় দিলেও খেলা শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগে বিপাকে পড়েছিল আয়োজকরা।

World CupQatar World Cup 2022beer

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও