Virat Kohli Retirement?: T20 বিশ্বকাপের পর অবসর নিতে পারেন কোহলি , কোন তারকা ক্রিকেটার বললেন একথা?

Updated : Sep 22, 2022 21:41
|
Editorji News Desk

T20 ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলি। এমনই ভবিষ্যদ্বাণী করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও পেসার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মনে করছেন, এবার বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়া থেকে T20 ক্রিকেটে অবসর নিতে পারেন বিরাট। 

আখতারের মতে, অন্য ফরম্যাটগুলিতে দীর্ঘদিন খেলার জন্যই এই সিদ্ধান্ত নেবেন বিরাট। এবার অস্ট্রেলিয়ায় বসতে চলেছে T20 বিশ্বকাপের আসর। সম্প্রতি এক বোর্ড কর্তাও T20 থেকে বিরাটের অবসরের কথা জানান। ইন্ডিয়া.কমের একটি লাইভ সেশনে এসে আখতার জানান, "বিরাট T20 বিশ্বকাপের পর হয় তো অবসর নেবেন বিরাট। অন্য ফরম্যাটে বেশিদিন খেলার জন্য এই সিদ্ধান্ত নিতে পারেন। আমি যদি ওর জায়গায় থাকতাম, এই সিদ্ধান্ত নিতাম। ভবিষ্যতে কী হবে, তা ভেবে সিদ্ধান্ত নিতাম।" 

সম্প্রতি বিরাটের T20 থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন আরও এক প্রাক্তন পাক ক্রিকেট শাহিদ আফ্রিদি। যদিও তাঁকে কটাক্ষ করেন ভারতীয় স্পিনার অমিত মিশ্রা। জানান, কেউ কেউ একবারই অবসর নেন। অবসর ঘোষণার পরও আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসাকে কটাক্ষ করেছেন অমিত মিশ্রা। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট কোহলি। 

Shoaib AkhtarVirat KohliT20 cricket

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও