Umesh Yadav: প্রতারণার শিকার ভারতীয় দলের পেসার উমেশ যাদব

Updated : Jan 29, 2023 13:14
|
Editorji News Desk

প্রতারণার শিকার ভারতীয় দলের তারকা পেসার উমেশ যাদব (Umesh Yadav)। তাঁর প্রাক্তন ম্যানেজার শৈলেশ ঠাকরের (Shailesh Thackeray) বিরুদ্ধে তিনি ৪৪ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ করেছেন।  ইতিমধ্যে নাগপুরের কোরাডিতে অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত শৈলেশ এখনও অধরা। 

জানা গিয়েছে, উমেশ যাদব একটি সম্পত্তি কেনার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে ৪৪ লক্ষ টাকা রেখেছিলেন। তাঁর প্রাক্তন ম্যানেজার শৈলেশ ভারতীয় দলের পেসার উমেশের আয়, ব্যাঙ্কের তথ্য-সহ বিভিন্ন বিষয়ে দেখাশোনা করতেন।

আরও পড়ুন- বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ, ছিটকে গেলেন হার্দিক

সেই সুযোগেই ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজের নামে সম্পত্তি কিনে নিয়েছেন শৈলেশ। যে টাকা ফেরত পাননি উমেশ। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ভারতীয় দলের পেসার। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। 

umesh YadavTeam India

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও