জিততে জিততেও জেতা হল না। শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দেন ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। আর ভারতের কাছে এই লজ্জার হারের পরেই একপ্রকার দলের অধিনায়ক বদলের ইঙ্গিত দিলেন PCB চেয়ারম্যান মহসিন নকভি। জানিয়ে দিলেন দলের বড় কাটাছেঁড়া প্রয়োজন।
ভারত ১১৯ রানের টার্গেট দেয় পাকিস্তানকে। কিন্তু ওই রানও তুলতে পারেননি বাবর আজমরা। রোহিতদের কাছে ৬ রানে হেরে যায় পাক দল। এরপরেই নিউ ইয়র্কে সাংবাদিকদের সামনে মুখোমুখি হন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তিনি বলেন, আমি মনে করি এই দলের বড় অস্ত্রোপচার প্রয়োজন। ম্যাচ জিততে গেলে একটা বড় কাটাছেঁড়া দরকার দলের।
শুধু ভারতের ম্যাচে পাকিস্তানের খারাপ পারফরম্যান্স নয়। তিনি আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ নিয়েও হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, 'এটা খুব হতাশাজনক। আমাদের এখন দলের থেকেও প্লেয়ারদের দিকে নজর দেওয়া উচিত।'