T20 World Cup 2024 : মাছি গলার জো নেই! ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে কঠোর নিরাপত্তার ঘেরাটোপ

Updated : Jun 09, 2024 07:59
|
Editorji News Desk

আর কয়েকঘন্টা। তারপরেই ২২ গজে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান। যে লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। আগে থেকেই ম্যাচে হামলার হুমকি দিয়েছে আইএসএস-কে জঙ্গি সংগঠন। সেই কারণেই এই হাইভোল্টেজ এই ম্যাচের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলেই জানানো হয়েছে কাউন্টি কর্তাদের তরফে। 

কী ব্যবস্থা নেওয়া হয়েছে? 

নাসাউ পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানিয়েছেন, আইসিসির এই টুর্নামেন্টের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা শহরজুড়ে ক্যামেরা লাগানো হয়েছে। মাঠে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও এফবিআই, ইউএস বর্ডার প্রোটকশন-সহ মোট ২৪টি সিকিউরিটি এজেন্সিকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি দুই দলের ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে কঠোর নিয়মবিধি। 

INDIA

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও