T20 World Cup 2024 : বানভাসী ফ্লোরিডা, ম্যাচ সরানোর দাবি ভারত-পাক সমর্থকদের. চিন্তা বাড়ছে আইসিসির

Updated : Jun 13, 2024 23:01
|
Editorji News Desk

টানা বৃষ্টিতে বানভাসী ফ্লোরিডা। বিশ্বকাপের সুপার এইটে উঠে যাওয়ার পর আমেরিকার এই শহরেই গ্রুপের শেষ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ কানাডা। রবিবার এই ম্যাচ হওয়ার আগে পর্যন্ত বেশ চিন্তায় আইসিসি। কারণ, আগামী ৭২ ঘণ্টায় আরও বেশি করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতি ফ্লোরিডা থেকে ম্যাচ সরানোর দাবি তুলল ভারত ও পাকিস্তানের সমর্থকরা। 

গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি ফ্লোরিডায়। যার জেরে, রাস্তায় ভাসছে গাড়ি। জল নেই। একাধিক এলাকা বিদ্যুৎহীন। এই পরিস্থিতিতে ফ্লোরিডায় কী ভাবে বিশ্বকাপ হবে, তা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছে আইসিসি। তাদের এক কর্তা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে, ম্যাচ সরানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

ভারতের পাশাপাশি ম্যাচ সরানোর দাবি তুলেছেন পাক সমর্থকরাও। কারণ, ভারতের থেকেও ফ্লোরিডায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে পাকিস্তান। কী ভাবে খেলা হবে, তা নিয়ে এখন থেকেই চিন্তায় পাক দল। 

T20 World Cup 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও