Qatar World Cup 2022 Messi: মেসিকে নিয়ে বাজি লড়েছিলেন, সাড়ে ৬ লক্ষ টাকা জিতলেন লিওর প্রাক্তন সতীর্থ

Updated : Jan 02, 2023 18:25
|
Editorji News Desk

মেসিকে নিয়ে বাজি ধরেছিলেন। সেই বাজিতে জিতেই কয়েক লক্ষ টাকা রোজগার করলেন মেসির প্রাক্তন সতীর্থ সের্জিয়ো আগুয়েরো। সের্জিয়ো মাঠে নয়া থাকলেও কাতারে ছিলেন। বাজি ধরেছিলেন, ২০২২ কাতার বিশ্বকাপে সোনার বল জিতবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

শেষ পর্যন্ত তিনি বাজিতে জিতেছেন। সোনার বল জিতেছেন মেসি। আর সেই কারণেই বাজি জিতে ৬ লক্ষ ৬০ হাজার টাকা পেয়েছেন তিনি। তার জন্য মাত্র ৬৬০০ টাকা দিয়েছিলেন আগুয়েরো। প্রতি টাকাপিছু ১০০ টাকা করে জিতেছেন আগুয়েরো। নিজেই সে কথা টুইট করে জানিয়েছেন মেসির সতীর্থ।

আরও পড়ুন- কাঁদবেন না, বিশ্বকাপ ফাইনাল নিয়ে পাল্টা পিটিশন আর্জেন্টিনার, সই করলেন সাড় ৬ লক্ষ সমর্থক


৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কিন্তু শুরুর লড়াই মোটেই সহজ ছিল না। গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ সফর। সেই কঠিন দিনগুলিতে দলকে এক জায়গায় নিয়ে আসার পিছনে বড় ভূমিকা ছিল আগুয়েরোর।

আর তার পর থেকে একের পর ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। লিওদের বিশ্বকাপের জেতার দিনগুলিতেও  সাজঘরে নীল-সাদা ব্রিগেডের সঙ্গে চুটিয়ে উল্লাস করতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি দেশে ফেরার পরেও বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলাদের সঙ্গে উল্লাসে মেতেছেন আগুয়েরো। 

MessiSergio AgueroQatar 2022Qatar World Cup Final

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও