Rohan Bopanna : দেশের জার্সিতে আর খেলবেন না রোহন বোপান্না, অবসর ঘোষণা টেনিস তারকার

Updated : Jul 30, 2024 10:30
|
Editorji News Desk

বয়স ৪৪ । অনেকে তাঁকে বলেন টেনিস 'বুড়ো'। কিন্তু, বুড়ো হাড়েই একের পর এক ভেলকি দেখিয়েছেন তিনি । চলতি বছরই সবথেকে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়েছেন তিনি । এবার প্যারিস অলিম্পিকে নেমেছিলেন চোখে একরাশ স্বপ্ন নিয়ে । দেশের জন্য পদক জয়ের স্বপ্ন । ২৮ বছর প্যারিস অলিম্পিকে ভারত কোনও পদক পায়নি । সেই খরা কাটিয়ে দেশকে মেডেল উপহার দিতে চেয়েছিলেন বোপান্না । কিন্তু, স্বপ্নপূরণ হল না । লড়াই করেও ব্যর্থ হলেন বোপান্না ও শ্রীরাম বালাজি জুটি । তারপরই, বোপান্না জানিয়ে দেন, দেশের জার্সিতে তিনি আর খেলবেন না । আন্তর্জাতিক টেনিস থেকে অবসর ঘোষণা করেন তিনি । আর এরসঙ্গেই ভারতীয় টেনিসের একটি অধ্যায়ের ইতি ঘটল বলা যেতে পারে ।

প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় রোহন বোপান্নাকে । পুরুষদের ডাবলসে শ্রীরাম বালাজি ও বোপান্না জুটি লড়াইয়ে নামেন । কিন্তু প্রথম রাউন্ডেই ৭-৫, ৬-২-এ হেরে যান বোপান্না-শ্রীরাম । এরপরই অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি । বোপান্না বলেন, 'এটাই আমার শেষ ম্যাচ যেখানে আছি, সেটা ইতিমধ্যেই একটি বড় বোনাস । আমি কখনও-ই ভাবিনি যে, দুই দশক ধরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব । এটা নিয়ে অত্যন্ত গর্বিত ।' উল্লেখ্য, আগেই ডেভিস কাপ থেকে অবসর ঘোষণা করেছিলেন বোপান্না । এদিন ডেভিস কাপেরও স্মৃতিচারণা করেন তিনি । বোপান্না জানান, ২০১০ সালে ব্রাজিলের বিরুদ্ধে ডেভিস কাপ টাইতে রিকার্ডো মেলোর বিরুদ্ধে তাঁর জয় ভারতের জার্সিতে খেলা তাঁর সেরা মুহূর্তগুলির মধ্যে অন্যতম হয়ে থাকবে । সেইসঙ্গে প্রতিটি মুহূর্তে তাঁর পাশে থাকার জন্য স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বোপান্না । 

ছোট থেকেই খেলাধূলার প্রতি ঝোঁক ছিল বোপান্নার । প্রাথমিক জীবনে হকি ও ফুটবল খেলতে ভালবাসতেন । কিন্তু, একটা সময় ঠিক করেন টেনিস নিয়েই কেরিয়ার গড়বেন । ১১ বছর থেকে টেনিস শেখা শুরু । ধীরে ধীর ভালবেসে ফেলেন টেনিসকে । ২০০২ সালে ডেভিস কাপের ম্যাচে দেশের হয়ে প্রথম অভিষেক হয় বোপান্নার । সেই শুরু ২২ বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতায় ভারতকে একাধিক ট্রফি উপহার দিয়েছেন । 

টেনিস কেরিয়ারে ৬ বার ডাবলসে গ্র্যান্ড স্লাম ফাইনালিস্ট হয়েছিলেন বোপান্না । এছাড়া ২ বার গ্র্যান্ড স্লাম জয়ের গৌরবও অর্জন করেছিলেন । ২০১৭ সালে কানাডার গ্যাব্রিয়েলা ডেব্রোবস্কির সঙ্গে জুটি বেঁধে ফরাসি ওপেনের মিক্সড ডাবলস জেতেন । তবে, তাঁর টেনিস কেরিয়ারে এমনও একটা সময় এসেছিল, যখন তিনি টানা পাঁচ মাস কোনও ম্যাচ জিততে পারছিলেন না । সেইসময় একবার খেলা থেকে অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন । কিন্তু স্ত্রীর সমর্থন এবং বিশ্বাস তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এরপরই বোপান্না চলতি বছর পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজিরও গড়েন ।

Rohan Bopanna

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও