Nadal reaches French Open semi final: বিশ্বসেরা জকোভিচকে হারিয়ে সেমিফাইনালে 'লাল সুড়কির রাজা' রাফা

Updated : Jun 01, 2022 08:21
|
Editorji News Desk

আরও একবার রোলা গাঁরোয় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। নোভাক জকোভিচকে (Novac Djokovic) হারিয়ে দিলেন তিনি। ফরাসি ওপেনের (French Open) সেমিফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচকে হারিয়ে দিলেন রাফা। প্রমাণ হল, তাঁকে অকারণে লাল সুড়কির সম্রাট বলা হয় না। চার ঘণ্টা ১২ মিনিটের ম্যারাথন লড়াই শেষে নাদাল জিতলেন। ফল দাঁড়াল ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪)।

নাদাল চেয়েছিলেন দিনের আলোয় খেলতে৷ তা হয়নি। কিন্তু তাতেও সমস্যায় পড়েননি তিনি। খেলার শুরু থেকেই দাপট ছিল রাফার। সুবিধা করতে পারেননি জকোভিচ। প্রথম সেটে নাদাল প্রায় কোনও জায়গাই দেননি জোকোভিচকে। ৬-২ ব্যবধানে জেতেন তিনি। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে কামব্যাক করেন নোভাক। তৃতীয় সেটে ফের নাদালের ঝড়। 

টান টান লড়াই হল চতুর্থ সেটে। এক সময় ৩-০ এগিয়ে ছিলেন জকোভিচ। তারপর সমতা ফেরান রাফা। ম্যাচ গড়াল টাইব্রেকারে। আরও চনমনে হয়ে উঠলেন নাদাল। চার ঘণ্টা ১২ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে ৪-৭ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিলেন নাদাল। রোলা গাঁরোর সম্রাটের পাখির চোখ এখন ১৪ তম ট্রফি।

Novac DjokovicFrench Open 2022Rafael Nadal

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও