তাঁরা বন্ধু। কিন্তু কোনও দেখা-সাক্ষাৎ ছাড়াই। তাঁরা নোভাক জকোভিচ এবং বিরাট কোহলি। অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামার আগে ভারতের সোমদেব দেববর্মণকে এমনটাই জানালেন সার্বিয়ান স্টার জকোভিচ। তাঁদের বন্ধুত্বের কথা বিসিসিআই টিভিতে স্বীকার করেছেন ভারতের বিরাট কোহলি।
শুরুটা হয়েছিল বছর খানেক আগে। সমাজ মাধ্যমে একে অপরের সঙ্গে শুরু হয়েছিল বিরাট-জোকারের বন্ধুত্ব। বিরাট জানিয়েছেন, প্রথমে তিনি ভেবেছিলেন সমাজ মাধ্যমে জোকারের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে তাঁর সঙ্গেও যোগাযোগ শুরু হয়। এই ভাবেই তৈরি হয় তাঁদের বন্ধুত্ব।
জোকার জানিয়েছেন, সচিন, বিরাট-সহ অনেক ক্রীড়াবিদের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালও। তাঁর ও বিরাটের মেসেজে কথা হয়। কিন্তু সামনাসামনি কোনওদিন দেখা হয়নি।