Roger Federar : ধন্যবাদ বিরাট, ভারতে আসার প্রতিশ্রুতি দিয়ে কোহলিকে চিঠি ফেডেরারের

Updated : Oct 02, 2022 10:25
|
Editorji News Desk

ধন্য়বাদ বিরাট। চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভারতে যাওয়ার। ফেডেরার বিদায়ে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এবার কিং কোহলিকে পাল্টা বার্তা পাঠালেন রাজা রজার। গত ২৩ সেপ্টেম্বর, লেভার কাপ খেলে বিশ্ব টেনিসকে বিদায় জানিয়েছিলেন আধুনিক টেনিসের জনক রজার ফেডেরার। ওই দিন সবার সঙ্গে চোখের জল ধরে রাখতে পারেনি বিরাটও। সেই কথাই তাঁর আইডলকে জানিয়েছিলেন বিরাট। 

পেশাদার টেনিস থেকে সরে গেলেও, আগামী বছর লেভার কাপ খেলার ইঙ্গিত দিয়েছেন রজার ফেডেরার। তাঁর ভক্তরা মনে করেন, বিশ্ব টেনিসে ফেডেক্সের অবসর হতে পারে না। তিনি প্রাক্তন হতে পারেন না। তিনি চিরন্তন। এমনটাই বিশ্বাস বিরাটেরও। সচিনের পর তাঁর জীবনে দ্বিতীয় অনুপ্রেরণার নাম রজার ফেডেরার। সেই কারণে, গত ২৩ তারিখ ফেডেরার শেষ ম্য়াচ দেখতে বসে আপ্লুত হয়ে পড়েছিলেন বিরাট। 

শেষবার কোর্টের নামার অনুভূতিও বিরাটকে জানিয়েছেন ফেডেরার। লিখেছেন, সব ভাল জিনিষের একদিন শেষ আছে। তাই তিনিও থেমেছেন। 

Roger Federer RetiresVirat KohliRoger Federer

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও