Paris Paralympics 2024: টোকিয়োর পর প্যারিস, প্যারালিম্পিকে হাই জাম্পে পরপর দুবার রুপো নিশাদ কুমারের

Updated : Sep 02, 2024 13:20
|
Editorji News Desk

টোকিওর পর প্যারিস। পরপর দুবার প্যারালিম্পিকে রুপো জিতলেন ভারতের নিশাদ কুমার। ছেলেদের হাই জাম্পের T47 ইভেন্টে রুপো জেতেন তিনি। একই ইভেন্টে তিন বছর আগে টোকিও প্যারালিম্পিকে রুপো জেতেন তিনি। 

প্যারালিম্পিকের হাইজাম্পের ইভেন্টে সোনা জিতেছেন আমেরিকার রোডেরিক টাউনসেন্ড। গতবারও তিনি সোনা জেতেন। গতবারের থেকে এবার নিজের পারফরম্যান্স আরও ভাল করেছেন নিশাদ। গতবার ২.০৪ মিটার লাফিয়েছিলেন। এবার তাঁর স্কোর ২.০৮ মিটার। 

প্যারিসে টুর্নামেন্ট শুরুর আগে নিশাদ জানান, এবার সোনা জয়ের লক্ষ্যে নামবেন তিনি। কিন্তু এবারও তাঁর সামনে বাধা হয়ে দাঁড়ালেন সেই টাউনসেন্ড। নিশাদ ছাড়াও ভারতের আরও এক প্রতিযোগী রাম পালও ছিলেন হাই জাম্পের ইভেন্টে। সাত নম্বরে শেষ করেন তিনি। 

মাত্র ৬ বছর বয়স। একটি দুর্ঘটনায় ডান হাত হারান নিশাদ। ঘাস কাটার মেশিনে হাত ঢুকে যায় তাঁর। এরপর থেকে সব কাজ এক হাতেই করেন তিনি। তবে শারীরিক প্রতিবন্ধকতা বাধা হতে পারেনি। ২০০৯ সাল থেকে হাই জাম্প শুরু করেন। দুটি প্যারালিম্পিকে পরপর রুপো জিতলেন নিশাদ। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে তৃতীয় পদক জিততে চান তিনি। তবে আগামী প্যারালিম্পিকে সোনা ছাড়া কিছুই ভাবছেন না নিশাদ।

Nishad Kumar

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও