Nikhat Zareen in CWG 2022: বার্মিংহ্যামে প্রথম পদক জয়ের প্রত্যাশা, ইতিবাচক বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন

Updated : Jul 23, 2022 17:41
|
Editorji News Desk

কমনওয়েলথ গেমসে এবার প্রথম পদক জয়ের লক্ষ্যে বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জ়ারিন। বার্মিংহ্যামেএবার শুরু হচ্ছে কমনওয়েলথ গেমসের আসর। ৫০ কেজি বিভাগে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন নিখাত।

এতদিন সিনিয়র টিমে মেরি কম থাকায় নিখাতের সুযোগ পাওয়া সহজ ছিল না। তবু ২০১৫ সালেও ফ্লাইওয়েট ক্যাটাগরিতে ফেভারিট ছিলেন মেরি। কিন্তু ২০১৭ সালে কাঁধে চোট পেয়ে রিং থেকে এক বছরের জন্য সরে যেতে হয় তাঁকে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। কিন্তু মেরিকমের পদাঙ্ক অনুসরণ করে, পঞ্চম ভারতীয় হিসেবে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ী হন নিখাত। 

সামনে প্যারিস অলিম্পিক। অলিম্পিকের কথা মাথায় রেখেই এবার কমনওয়েলথ গেমসে ৫০ কেজি বিভাগে অংশ নিয়েছেন নিখাত। এর আগে ৫২ কেজি বিভাগে খেলতেন তিনি। এবার ব্রিমিংহ্যামে নিখাতের থেকে প্রত্যাশা তাই একটু বেশিই। 

কমনওয়েলথ গেমসের আগে নিখাত বলেন, "প্রত্যাশাকে আমি ইতিবাচক হিসেবেই নিতে চাই। এই প্রত্যাশা আমাকে আরও পরিশ্রম করতে সাহায্য করে। যেমন আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপে করেছিলাম।" কমনওয়েলথ গেমসের ট্রায়ালে সহজেই প্রবেশ করেছেন নিখাত। এবার প্রথম পদক জয়ের অপেক্ষায় তেলাঙ্গনার বক্সার।

CWG 2022Nikhat Zareen BoxerNikhat Zareen

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও