Sania Mirza : বদলাতে পারেন অবসরের দিন, ইউএস ওপেন থেকে ছিটকে যাওয়ার পর ইঙ্গিত সানিয়া মির্জার

Updated : Aug 25, 2022 14:03
|
Editorji News Desk

অবসর নিয়ে মত বদলাতে পারেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ইউএস ওপেন থেকে ছিটকে যাওয়ার পরেই এই ইঙ্গিত মিলছে। নিজের সোশাল মিডিয়ায় সনিয়া জানিয়েছেন, কানাডা ওপেন খেলতে গিয়ে তিনি গোড়ালিতে চোট পেয়েছেন। সেই চোটের কারণে ইউএস ওপেন খেলতে পারবেন না তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বেশ কয়েক স প্তাহ তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। খুব ভুল সময়ে তিনি চোট পেয়েছেন বলেও উল্লেখ করেছেন সানিয়া। তাঁর ইঙ্গিত, এই চোটের ফলে বদলাতে পারে তাঁর অবসরের সিদ্ধান্ত। কবে তিনি অবসর নিতে পারেন, তাও পরে জানাবেন বলেই ইঙ্গিত টেনিস সুন্দরীর। 

এই বছরের গোড়াতেই আন্তর্জাতিক টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন সানিয়া মির্জা। বিশেষ করে চারটি গ্র্যান্ডস্লাম খেলেই অবসর নেবেন বলে পরিকল্পনা করেছিলেন। গত তিনটি গ্র্যান্ডস্লামে সানিয়ার পারফরম্যান্স খুব বেশি ছাপ ফেলতে পারেনি। ডবলসে পার্টনার বদলেছেন তিনি। তাতেও অস্ট্রেলীয় ওপেন থেকে উইম্বলডন, কোনও গ্র্যান্ডস্লামেই খুব বেশি কিছু করতে পারেননি তিনি। 

সানিয়ার অবসর নিয়ে দিন পরিবর্তনের ইঙ্গিত অবশ্য আগেও মিলেছিল। উইম্বলডনের আগেই বাবা ইমরান মির্জাও ইঙ্গিত দিয়েছিলেন, আরও একটা বছর খেলতে পারেন তাঁর মেয়ে। এদিন সানিয়ার সোশাল মিডিয়ার বক্তব্য থেকেও সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

Sania MirzaTenisIndiaUS open 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও