CWG 2022 Wrestling: কুস্তিতে একদিনে তিন সোনা ভারতের, রবিকুমার-নবীন-বিনেশের হাত ধরে স্বপ্নের দৌড়ে ভারত

Updated : Aug 09, 2022 09:03
|
Editorji News Desk

বার্মিংহ্যামের মাটিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন ভারতীয় কুস্তিগীররা। শুক্রবারের পর ফের শনিবারও রিংয়ে জ্বলে উঠলেন রবিকুমার-নবীন-বিনেশরা। কুস্তিগির রবিকুমার দাহিয়া ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন। মহিলাদের ৫৩ কেজি বিভাগে সোনা জিতলেন বিনেশ ফোগাট। এছাড়া নবীন ৭৪ কেজি বিভাগে সোনা নিশ্চিত করেন। 

ফাইনালে অনায়াসে সোনা জিতলেন রবিকুমার। নাইজেরিয়ার ইবাইকেওনিমো ওয়েলসনকে টেকনিক্যাল সুপেরিয়রিটিতে ১০-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে রবিকুমারের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি নাইজেরীয় কুস্তিগির। ভারতের হয়ে রবিকুমার চতুর্থ এবং কমনওয়েলথ গেমস থেকে দশম সোনা জিতলেন কুস্তির রিংয়ে। 

আরও পড়ুন- CWG 2022: ইংল্যান্ডকে হারিয়ে কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে ভারত

ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন মহিলা কুস্তিগির বিনেশ। ৫৭ কেজি বিভাগের ফাইনালে শ্রীলঙ্কার চমোদা কেশানিকে ১২-২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন। তাঁর বিরুদ্ধে কার্যত লড়াই করতেই পারলেন না শ্রীলঙ্কার প্রতিযোগী। এই নিয়ে টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জিতে রেকর্ড করলেন বিনেশ। তাঁর হাত ধরে ভারতের ঝুলিতে এল বার্মিংহাম গেমসের ১১তম সোনার পদক। 

কুস্তির রিংয়ে দিনের শেষ সোনাটি জেতেন নবীন। পুরুষদের ৭৪ কেজি বিভাগে প্রতিপক্ষ পাকিস্তানের মহম্মদ শরীফ তাহিরকে ৯-০ ব্যবধানে হারিয়ে পদক জয় নিশ্চিত করেন এই ভারতীয় কুস্তিগীর। 

Ravi Kumar DahiyaCommonwealth Games 2022Vinesh PhogatWrestlingNaveen Kumar

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও