IPL 2022, Match 37, LSG vs MI preview: রবিবার আইপিএলে একটি ম্যাচেও জয় না পাওয়া মুম্বইয়ের মুখোমুখি লখনউ

Updated : Apr 23, 2022 18:37
|
Editorji News Desk

রবিবার চলতি আইপিএলের (IPL 2022) ৩৭-তম ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে গেলেও এখনও পর্যন্ত ২০২২ এর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) পারফরম্যান্স অতি চমৎকার। সাতটি ম্যাচ খেলে চারটিতে জিতেছে তারা।

লিগ টেবিলের পয়েন্ট তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। মুম্বইয়ের (Mumbai Indians) সঙ্গে ম্যাচে তাদের প্রথম এগারোয় কোনও বদল আসবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: শহর থেকে দূরে পাহাড়ের কোলে চুপিসাড়ে বিয়ে সারলেন প্রান্তিক-অঙ্কিতা, দেখুন ছবি... 

অন্যদিকে, চলতি আইপিএলে 'অভিশাপ' যেন কিছুতেই কাটছে না মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে শেষ বলে হেরে গিয়েছে তারা।

সাতটি ম্যাচ খেলে সাতটিতেই হেরেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। প্লে-অফে (IPL play-off) তারা যে উঠতে পারবে না, তা একপ্রকার নিশ্চিত। যদিও, একটা জয় যে চিত্রটা অনেকটা বদলে দিতে পারেও সেটা মনে করছে টিম ম্যানেজমেন্ট। সেই কাঙ্ক্ষিত জয় পাওয়ার জন্যই এখন তারা মরিয়া।

আরও পড়ুন: নো বল নিয়ে আম্পায়রদের সঙ্গে তর্ক, জরিমান ঋষভের, এক ম্যাচ নির্বাসিত আমরে

জানা গিয়েছে, চেন্নাইয়ের বিরুদ্ধে যে দল খেলেছিল সেই একই দল তারা রাখবে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সঙ্গেও।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) আয়োজিত হবে এই ম্যাচ। ওয়াংখেড়েতে এর আগে আয়োজিত হয়েছিল দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ।

শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল জয়ী দলকে। ব্যাটিং-এর উপযোগী উইকেট হলেও এই মাঠের বাউন্ডারি ছোট হওয়ার জন্য যে কোনও লক্ষ্যমাত্রাই তাড়া করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টসে জয়ী অধিনায়করা প্রথমে বল করতে চাইবেন এই উইকেটে। স্কোরবোর্ডে যত রানই উঠুক না কেন, এই মাঠে রান তাড়া করা তুলনায় সোজা।

IPL 2022Mumbai IndiansLSG

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও