Lakshya Sen Losses: এশিয়া চ্যাম্পিয়নশিপে মুখ থুবড়ে পড়ল ভারত, স্ট্রেট সেটে হারলেন লক্ষ্য় সেন

Updated : Apr 10, 2024 16:18
|
Editorji News Desk

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলে ওপেনিং রাউন্ডের ম্যাচে হেরে গেলেন ভারতের তারকা লক্ষ্য সেন। বুধবার টুর্নামেন্টের শীর্ষ বাছাই শি ইউ কি-র কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন তিনি। মাত্র ৫৩ মিনিটেই শেষ হয়ে যায় ম্যাচটি। ১৯-২১, ১৫-২১ সেটে হারলেন ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী লক্ষ্য। তাঁর পরিচিত গতি ও আগ্রাসন যেন অনুপস্থিত ছিল এই ম্যাচে গোটা মুহূর্ত জুড়েই। তাতেই কিছুটা হতাশ লক্ষ্য'র অনুরাগীরাও।

উল্লেখ্য, চলতি বছরের ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতের হারের ধারা অব্যাহত। লক্ষ্য ছাড়াও অপর এক তরুণ প্রতিভাবান প্রিয়াংশু রাজাওয়াতও তেমন ছাপ ফেলতে পারেননি এই টুর্নামেন্টে। মালয়েশিয়ার লি জি জিয়ার কাছে ৯-২১, ১৩-২১ সেটে হেরে যান তিনি। ম্যাচটি চলেছিল মাত্র ৩৯ মিনিট। 

মহিলাদের ডবলসেও শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে ভারতকে। চিনের ঝাং শু জিয়ান এবং ঝেং ইউ ডব্লিউ'র কাছে হেরে গেলে পান্ডা ভগিনীদ্বয়। রুতুপর্ণা ও শ্বেতপর্ণা। ৮-২১, ১৩-২১ সেটে হারেন তাঁরা।

Badminton

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও