India vs Hongkong: পাক-বধের পর সামনে হংকং, টসে হেরে ব্যাট ভারতের, ম্যাচে নেই হার্দিক পান্ডিয়া

Updated : Sep 07, 2022 20:03
|
Editorji News Desk

পাক বধের পর দারুণ আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় দল। হংকং-এর বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে তা সাফ নজরে এলো। টসে হেরে প্রথমে ব্যাট করবেন রোহিত শর্মা অ্যান্ড কোং। এই ম্যাচে খেলছেন না আগের ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়া। পাশাপাশি রোহিত জানিয়েছেন, টসে জিতলে তাঁরাও বোলিং নিতেন। কিন্তু প্রথমে ব্যাট করে বিপক্ষের উপর বড় রান চাপিয়ে দেওয়াই যে তাঁর লক্ষ্য, সেটা বলতে ভোলেননি।

অন্যদিকে, এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ পারফর্ম করে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এলেন হার্দিক পান্ডিয়া।

এর আগে, ২০১৮-র এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং হংকং। সেই ম্যাচে ভারতের তিনশো রান তাড়া করে অনেকটাই কাছাকাছি চলে এসেছিল হংকং। হারলেও হংকংয়ের লড়াই অনেকের মন জয় করে নেয়। সে বার ৫০ ওভারের ফরম্যাটে খেলা হলেও, এ বার ২০ ওভারের ফরম্যাটে। শক্তিশালী ভারতের বিরুদ্ধে হংকং কী ভাবে লড়াই করে, নিঃসন্দেহে সে দিকে লক্ষ্য থাকবে অনেকের।

Hong kongAsia Cup 2022India

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও