ICC ODI World Cup 2023 : ১২ বছরে বারবার নক-আউট, এবার কি ঘুরবে ভাগ্য ? বিশ্বজয়ের ওয়াংখেড়েতে নতুন পরীক্ষা

Updated : Nov 14, 2023 15:18
|
Editorji News Desk

কেটে গিয়েছে ১২ বছর। বিশ্বকাপ আসেনি। দু বার খুব কাছ থেকে এসে ফিরে আসতে হয়েছে। কিন্তু কাপ ছোঁয়া হয়নি। এই অবস্থায় মহেন্দ্র সিং ধোনির বিশ্বজয়ের ওয়াংখেড়ে আরও একটা বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া।  লক্ষ্য ১২ বছর পর আরও একটা বিশ্বকাপ জয়ের। 

পরিসংখ্যান বলছে, ২০১১ সালে মুম্বই বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে খালি হাতেই ফিরেছে ভারত। এরমধ্যে ২০১৫ সালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দু বারই ভারত হেরেছিল সেমিফাইনালে। 

আরও পড়ুন : ওয়াংখেড়েতে সেমিফাইনালের আগে এগিয়ে নিউজিল্যান্ড, কী ভাবে ?

শুধু বিশ্বকাপ নয়, আইসিসি-র সব ফরম্যাটের টুর্নামেন্ট ধরলে ১০ বছরের বেশি সময় হয়ে গেল কোনও ট্রফি জিততে পারেনি ভারত। শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিও অধিনায়ক হিসাবে জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই সেমিফাইনাল থেকেই হেরে অস্ট্রেলিয়া ছেড়েছিল রোহিত শর্মার ভারত। 

ICC Cricket World Cup

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও