Durand Cup 2024 : টিফো, ব্যানারে 'না' পুলিশের, প্রতিবাদের ধাক্কা কাটিয়ে মঙ্গলের যুবভারতীতে ফিরছে ফুটবল

Updated : Aug 26, 2024 20:53
|
Editorji News Desk

আরজি কর প্রতিবাদের ধাক্কা সামলে ফের ফুটবলে ফিরছে যুবভারতী। মঙ্গলবার সন্ধ্যায় এই মাঠেই হতে চলেছে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়েন্ট ও বেঙ্গালুরু এফসি। মাঠে বল গড়ানোর আগেই দু দলের সমর্থকদের বেশ কিছু জিনিষ নিয়ে মাঠে ঢোকা নিষিদ্ধ করল বিধাননগর পুলিশ। সেই তালিকায় রয়েছে টিফো, স্মোক ক্যান্ডেলস ও অন্যান্য দাহ্য পদার্থ। বিধাননগর পুলিশের তরফে বিবৃতি দিয়ে তা জানানো হয়েছে। একইসঙ্গে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ডুরান্ড কমিটিকেও। 

গত ১৮ অগাস্ট আরজি কর হাসপাতালের প্রতিবাদের ধাক্কায় বাতিল করা হয়েছিল ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। প্রতিবাদের আঁচ পড়তে পারে গ্যালারিতে। এই আশঙ্কায় কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দুই প্রধানের ম্যাচ। ঠিক ছিল সেমিফাইনাল এবং ফাইনাল ফের কলকাতায় হবে। কিন্তু লাজংয়ের কাছে ইস্টবেঙ্গলের হারের পর একটি সেমিফাইনাল ফের পাহাড়ে নিয়ে যাওয়া হয়। 

তবে শেষ ম্যাচে মোহনবাগানের রুদ্ধশ্বাস জয়ের পর মঙ্গলবার যুবভারতীতে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে সবুজ-মেরুন। এই ম্যাচ আয়োজন করার আগে ডুরান্ড কমিটির কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। মোহনবাগানের কাছে ফের ডুরান্ড জয়ের সুযোগ। টিফো থাকুক বা না থাকুক, সমর্থকরা যে উজ্জীবিত থাকবেন সেই কথাই বলাই বাহুল্য। ফাইনালও যুবভারতীতে। সেই লড়াইয়ে নামতে হলে বেঙ্গালুরুর সঙ্গে মহড়া জিততেই হবে মলিনার দলকে।

Durand Cup 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও