Qatar World Cup Knock Out Line-up : বিশ্বকাপের নক-আউটে ডাচদের সামনে আমেরিকা, ইংল্যান্ডের বিরুদ্ধে সেনেগাল

Updated : Dec 02, 2022 05:25
|
Editorji News Desk

কাতার বিশ্বকাপের নক-আউটের চালচিত্র সাজানোর কাজ শুরু হয়ে গেল। ইতিমধ্যেই গ্রুপ এ ও গ্রুপ-বির খেলা শেষ হয়ে গিয়েছে। শেষ ম্য়াচে কাতারকে হারিয়ে সাত পয়েন্ট পেয়ে গ্রুপ-এ থেকে নক-আউটে উঠেছে বিশ্ব ফুটবলের অন্যতম কুলিন নেদারল্যান্ড। মঙ্গলবার এই গ্রুপ থেকে দ্বিতীয় হিসাবে নক-আউটে গিয়েছে সেনেগাল। ৬ পয়েন্ট নিয়ে তারা কুড়ি বছর পর বিশ্বকাপের নক-আউটে। 

মঙ্গলবার রাতে শেষ হয়েছে গ্রুপ বি-এর ম্য়াচ। একদিকে ইংল্যান্ড ৩-০ গোলে ওয়েলসকে হারিয়ে সাত পয়েন্ট পেয়েছে। তারাই রয়েছে গ্রুপের শীর্ষে। ইরানকে ১-০ গোলে হারিয়ে পাঁচ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় হয়েছে আমেরিকা। ফিফার নিয়ম অনুযায়ী, নক-আউটে গ্রুপ-এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ-বির রানার্সের সঙ্গে। আর গ্রুপ-বির চ্যাম্পিয়ন খেলবে, গ্রুপ-এর রানার্সের সঙ্গে। 

৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট। ওইদিন ভারতীয় সময় রাত সাড়ে আটটায় নেদারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে আমেরিকা। আর পাঁচই ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় ইংল্যান্ডের প্রতিপক্ষ সেনেগাল। 

SenegalQatar World Cup 2022Fifa world cup 2022EnglandWorld Cup Knock OutNetherlandsamerica

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও